সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের
ছাতকে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:০৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:০৬:৩৭ পূর্বাহ্ন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি ভূমিতে রাস্তা নির্মাণ না করে পূর্ব বিরোধের জেরে রেকর্ডীয় ভূমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে ছাতকের তাতীকোণা পশ্চিম পাড়া শাহী ঈদগাহ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের জমি-সংক্রান্ত বিরোধ ও চলমান পরিস্থিতির বিষয়ে বক্তব্য দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোক্তভোগী নাসির মিয়া, আবুল হোসেন, আব্দুল আহাদ, রুহাব মিয়া, নীল মিয়া, দুদু মিয়া, নুরুল ইসলাম, জাহের আলী। এ সময় উপস্থিত ছিলেন কবীর মিয়া, মাহমুদ আলী, ছমির হোসেন, জেবেদ আলী, আব্দুল আলী, আব্দুল হেকিম, আকবর আলী, আনোয়ার হোসেন, সুহেল মিয়া, পাভেল মিয়া, সেলিম মিয়া, সিরাজ মিয়াসহ স্থানীয়রা। ভুক্তভোগীদের দাবি, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আমাদের রেকর্ডীয় ভূমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণ করা হচ্ছে। তাদের অভিযোগ, সরকারি ভূমি ব্যবহার না করে ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাস ভূমিতে নির্মিত জাহির আলী, শুকুর আলী, কুতুব উদ্দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় নিয়েও তারা প্রতিবাদ জানান। এ বিষয়ে সহকারী জজ আদালত ছাতক জোন আদালতের স্বত্ব মোকদ্দমা নং ৯৫/২৫ উল্লেখ করে ভুক্তভোগীরা তাদের জমির অধিকার ও আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের দাবি জানান। তাদের বক্তব্য, জমি-সংক্রান্ত বিরোধের নি®পত্তি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা