সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০১:০৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০১:০৯:১৫ পূর্বাহ্ন
দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ
সুনামকণ্ঠ ডেস্ক :: নেত্রকোনার মোহনগঞ্জে এসে দুদিন ধরে নিখোঁজ ছিলেন ধর্মপাশা উপজেলার সাবেক এক সেনাসদস্য। একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তির নাম কাজল মিয়া (৫৫)। কাজল মিয়া ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর তিনি ধর্মপাশা উপজেলার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যুৎকেন্দ্রের কাজের জন্য গত বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা শহরে এসে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে কংস নদের তীরে গোরস্তানের পাশ থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, গাছের একটি ডালে এক ব্যক্তির লাশ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর গলায় দড়ি লাগানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কাজল মিয়ার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। বড় ছেলে পুলিশে চাকরি করেন। কাজলের বড় ভাই বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে সর্বশেষ আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। পরে রাতে থানায় জিডি করি। শুক্রবার দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ভাইয়ের লাশ দেখতে পাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ