সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৫:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৫:০১:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা
স্টাফ রিপোর্টার::
বর্ণাঢ্য আয়োজনে বাণিজ্য মেলা-২০২৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার এবং জেলাবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তবে মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো ও অশালীন প্রদর্শনী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর সুনামগঞ্জ শহরের ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার মাঠে মেলার অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামছুল হক। পরে মেলার সার্বিক সাফল্য, স্থানীয় ব্যবসায়ী সমাজের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সামছুল হক বলেন, এবারের বাণিজ্য মেলায় উচ্চ শব্দে মাইক বাজানো হবে না। পাশাপাশি যেকোনো ধরনের অশালীন প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মেলাকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব পরিবেশে আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি সব বয়সী মানুষকে সপরিবারে মেলায় আসার আহ্বান জানান।
আয়োজকদের এ ঘোষণা বাস্তবায়িত হলে মেলাকে ঘিরে উচ্চ শব্দ, শব্দদূষণ ও অশালীন প্রদর্শনী নিয়ে সম্ভাব্য উদ্বেগ কমবে বলে আশা করা হচ্ছে। তবে ঘোষিত বিধিনিষেধ কার্যকর রাখতে মেলা চলাকালে যথাযথ তদারকি ও শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নাসিম উদ্দিন লালা, জেলা জুলাই যোদ্ধার আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দীন ও রেজাউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা। 

আয়োজকেরা জানান, দ্রুততম সময়ের মধ্যে মেলার মাঠ প্রস্তুত ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মেলায় স্থানীয় ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরির পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা, সুষ্ঠু ব্যবস্থাপনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং শালীন পরিবেশ নিশ্চিত করা গেলে ‘বাণিজ্য মেলা-২০২৬’ সুনামগঞ্জের ব্যবসা বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর একটি আকর্ষণীয় আয়োজন হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী