সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

শান্তিগঞ্জ বিশ্ব চক্ষু দিবসে র‌্যালি-সভা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১২:০০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১২:০০:১৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ বিশ্ব চক্ষু দিবসে র‌্যালি-সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মানুষের মধ্যে চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি শান্তিগঞ্জকে চোখের ছানি রোগমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহ¯পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান। সভায় বক্তারা বলেন, চোখের ছানি একটি চিকিৎসাযোগ্য রোগ। সময়মতো শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা গেলে এ রোগের কারণে সৃষ্ট দৃষ্টিজনিত সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলার প্রত্যন্ত ও হাওরাঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুন নাছিম সোহান, অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার গোলাম রায়হান, সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার নুর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ ও হাসপাতালের নার্স সুপারভাইজার সুজন দেবনাথসহ সংশ্লিষ্টরা। বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে অরবিস ইন্টারন্যাশনাল ও ভার্ডের সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চক্ষু পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের আওতায় এনে শান্তিগঞ্জকে ছানি রোগমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স