সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ
হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়

১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:৩৯:৩১ অপরাহ্ন
১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়েছে। ৮অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শামীম আহমেদ ও অফিস সহকারী নবেন্দু ভূষণ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওই বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান (গ্রেড-১) মো. জিল্লুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজল চন্দ্র তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, মো. কামরুজ্জামান নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জ; প্রমথ রঞ্জন চক্রবর্তী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), দিগেন্দ্র বর্মণ সরকারি ডিগ্রি কলেজ; মো. জুলফিকার হোসেন, জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ; মো. আজির উদ্দিন, সভাপতি, এডহক কমিটি; মো. ফারুক আহমদ, চেয়ারম্যান, ফতেপুর ইউপি; মোহাম্মদ আব্দুল ছত্তার, অধ্যক্ষ, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ; মো. গোল আহমদ, সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়; মো. নূর আলী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ফতেপুর মুরারিচাঁদ উচ্চ বিদ্যালয়; মো. লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয়, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো.সাইফুল ইসলাম ও মো. মনিরুজ্জামান। বিদায়ী শিক্ষকম-লীর পক্ষ থেকে বক্তব্য দেন -সুভাষ চন্দ্র তালুকদার, পবিত্র কুমার তালুকদার, হেমেন্দ্র কুমার দাশ, আব্দুল মজিদ, মো. সাইফুল ইসলাম, নিশি কান্ত দাশ, মোহিত রঞ্জন দাশ, অপু রায়হান, রণদা চক্রবর্তী, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন- মো. ফয়জুন্নুর। কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন সমীরণ তালুকদার। বিদ্যালয়ের বর্তমান শিক্ষকম-লীর পক্ষ থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষক জয়ধন তালুকদার, আরতি রানী সরকার, চয়ন কুমার তালুকদার ও মিটন তালুকদার। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন- মো. বশির উদ্দিন। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন - সুলেমান রেজা চৌধুরী, অঞ্জন কুমার দে, দুলাল মিয়া। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন - ১০ম শ্রেণির শিক্ষার্থী দিব্যজিত তালুকদার, ৯ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহান মিম, নুসরাত জাহান, হৃদি দে, ইছনিয়া চৌধুরী, ফাবিয়া, ৮ম শ্রেণির শিক্ষার্থী জামিলা চৌধুরী মিম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী হাবিবা ও গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রমি মল্লিক। বিদায়ী শিক্ষক-কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী কান্তা সরকার। বিদায়ী শিক্ষক-কর্মচারীগণকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শিক্ষকবৃন্দ এবং উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. জিল্লুর রহমান চৌধুরী। প্রাক্তন শিক্ষার্থীদের (এসএসসি ১৯৯৯ ও ২০১০ ব্যাচ) পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন দুলাল মিয়া, গোপী রঞ্জন চৌধুরী, তমাল তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর