সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০৬:২৫ পূর্বাহ্ন
ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাসকে বুধবার বেলা ১২টার দিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। কলেজটির সংবর্ধিত অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাস এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রভাষক শুভাষ চন্দ্র সরকার ও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনে অধ্যক্ষের কর্মজীবনের ভূয়সী প্রশংসা ও স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুল হামিদ তালুকদার, মমতাজ উদ্দিন, মো. আসাদুজ্জামান, প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, ফারুক হাসান ফয়সাল প্রমুখ। পরে অধ্যক্ষকে কলেজের ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়। অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস বলেন, এই কলেজে আমার চাকুরিকালীন আমি শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষজনদের সর্বাত্মক সহায়তা পেয়েছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিই ছিল আমার চাকরিজীবনের শেষ কর্মস্থল। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ