সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৭:৫৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৭:৫৯:১৮ পূর্বাহ্ন
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করাসহ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী শর্ত উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি সংগঠন। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিষদের মুখপাত্র মুজাম্মেল মিয়াজী ও প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন। তারা তাদের দাবি তুলে ধরে বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে। চাকরিতে আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত স¤পন্ন করতে হবে এবং নিয়োগ পদ্ধতি সংস্কার করতে হবে। নিয়োগে ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান সরকারকে কোনও গড়িমসি না করে আগামী ১ সপ্তাহের মধ্যে দাবিটি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আল্টিমেটামও জানান তারা। ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে ছাত্রলীগ ও ‘৩৫ সমন্বয় পরিষদের’ কোনও প্রকার সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করে তারা বলেন, আমরা অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু