সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

জগন্নাথপুরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, লুৎফুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বদরুদ্দোজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কমিশনার মুকুল ভট্টাচার্য, সাবেক শিক্ষক প্রতিনিধি নিশি কান্ত রায়, বিএনপি নেতা আবদুস সোবহান, এমএ মতিন, আবুল হাশিম ডালিম, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা পূজা কমিটির জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাষ দে, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত দে, শাহ ফুজায়েল আহমদ, পূজা কমিটির সুবল দেব, রেনু শর্মা প্রমুখ। সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলায় মোট ৩৯টি ম-পে দুর্গোৎসব পালনে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অতীতে জগন্নাথপুরে দুর্গোৎসব পালনে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সব সময় হিন্দু-মুসলিমের সম্প্রীতি বজায় থাকে। তাই অতীতের মতো এবারো জগন্নাথপুর উপজেলার প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও ৩৯টি ম-পের পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন