সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

দোয়ারাবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে ৯ জনের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৪:২৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে ৯ জনের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দোয়ারাবাজারে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) উপজেলার ২ নম্বর নরসিংপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ৩৬ জন অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষায় ১৩ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে সোমবার (৫ অক্টোবর) ৯ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে রোগীদের বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডা”-বাংলা ব্যাংক বিভিন্ন মানবকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে। তিনি বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর আন্তরিক সহযোগিতার ফলে দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য্য, টিসিও মো. সোহাগ মিয়া এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যা¤েপ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশন পেয়ে স্থানীয় দরিদ্র রোগী ও স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু