সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

আপত্তির মুখে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত - এটি কি গ্রহণযোগ্য?

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
আপত্তির মুখে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত - এটি কি গ্রহণযোগ্য?
খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। আর নারীর অংশগ্রহণ নিশ্চিত করা আধুনিক সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক। সেই জায়গায় দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের উদ্যোগ একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত হয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। প্রশ্ন উঠছে- একটি বৈধ ও স্বাভাবিক ক্রীড়া আয়োজন কি কেবল ‘সামাজিক’ চাপের মুখে বন্ধ হয়ে যাবে? জানা গেছে, সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আয়োজকদের দাবি, স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ২০১৯ সাল থেকে স্থানীয় কিশোরীদের নিয়ে নিয়মিত ফুটবল খেলে আসছে। দেশের বিভিন্ন স্থানেও তাদের খেলোয়াড়েরা অংশ নিয়েছেন। অর্থাৎ এটি কোনো আকস্মিক বা অপরিচিত আয়োজন নয়। বরং দীর্ঘদিন ধরে মেয়েদের খেলাধুলায় স¤পৃক্ত করার একটি স্থানীয় উদ্যোগ। কিন্তু ম্যাচ আয়োজনের খবর প্রকাশের পর একটি পক্ষ আপত্তি জানায়। তাদের অভিযোগ, মেয়েদের ফুটবল খেলার নামে ‘অশ্লীলতা’ হতে পারে। এ ধরনের আশঙ্কা থাকলে আয়োজকদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট আচরণবিধি, পোশাক, দর্শক ব্যবস্থাপনা কিংবা নিরাপত্তার বিষয়ে সমাধান খোঁজা যেত। কিন্তু আপত্তির মুখে খেলা স্থগিত হয়ে যাওয়া কোনোভাবেই ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- রাষ্ট্রের আইন ও প্রশাসনিক বিধিবিধান। কোনো আয়োজন বেআইনি হলে তা বন্ধ করার দায়িত্ব প্রশাসনের। কিন্তু বৈধ কোনো আয়োজনের বিরুদ্ধে কেবল সামাজিক বা নৈতিক আপত্তি উঠলেই সেটি বন্ধ হয়ে যাবে - এমন সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে নারী ও কিশোরীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- কিংবা জনপরিসরে অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। দিরাইয়ের মতো একটি সম্ভাবনাময় জনপদে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণকে উৎসাহিত করা প্রয়োজন। বিশেষ করে হাওরাঞ্চলের কিশোরীদের জন্য খেলাধুলা আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিভাজন নয়, বরং সহনশীলতা ও পার¯পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরি করা দরকার। প্রশাসনের দায়িত্বও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পক্ষের আপত্তির কারণে আয়োজন স্থগিত করার পরিবর্তে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। একই সঙ্গে আয়োজকদেরও স্থানীয় সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে আগেই সমন্বয় করা উচিত। মেয়েদের ফুটবলকে ‘সমস্যা’ হিসেবে দেখার সুযোগ নেই। বরং মাঠে মেয়েদের উপস্থিতি নিশ্চিত করাই একটি অগ্রসর সমাজের পরিচয়। দিরাইয়ে যে ম্যাচটি স্থগিত হয়েছে, সেটি যেন মেয়েদের খেলাধুলার পথ রুদ্ধ করার নজির না হয়। আলোচনার মাধ্যমে বিরোধের অবসান ঘটিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু