টাঙ্গুয়ার হাওরে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:০৭:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:০৭:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ছয়টি নৌকা আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা অবৈধ কোণাজাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ এবং গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যা¤েপর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাতটি কোণাজাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এছাড়া ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় বস্তা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ছয়টি নৌকা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি নৌকার মালিককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। জব্দ করা অবৈধ কোণাজালগুলো পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরের মৎস্যস¤পদ, জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ