সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী

টাঙ্গুয়ার হাওরে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:০৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:০৭:৫১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ছয়টি নৌকা আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা অবৈধ কোণাজাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার বিকেলে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ এবং গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যা¤েপর সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাতটি কোণাজাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এছাড়া ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় বস্তা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ছয়টি নৌকা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি নৌকার মালিককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। জব্দ করা অবৈধ কোণাজালগুলো পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরের মৎস্যস¤পদ, জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর