সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:০০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:০০:৫৮ পূর্বাহ্ন
স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু
ছাতক প্রতিনিধি :: ছাতকে মাত্র সাত দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে ৩টি অবুঝ শিশু। স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এক সপ্তাহের মাথায় এবার বিষপানে প্রাণ হারিয়েছেন স্বামী তোফাজ্জল হোসেন (৩০)। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে। স্থানীয় সূত্র জানায়, তোফাজ্জল হোসেনের মূল বাড়ি একই উপজেলার উত্তরকূর্শী গ্রামে হলেও বিয়ের পর থেকে তিনি মঈনপুর গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তাদের সংসারে তিনটি ছোট সন্তান রয়েছে। জানাযায়, গত এক সপ্তাহ আগে নিজ ঘর থেকে তোফাজ্জলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে চরম মানসিক অস্থিরতা ও গভীর শোকে ভেঙে পড়েন তোফাজ্জল। সেই শোক সইতে না পেরে ঘটনার এক সপ্তাহের মাথায় তিনি বিষপান করেন। মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়ার সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মাত্র সাত দিনের ব্যবধানে বাবা-মা উভয়কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এই দ¤পতির তিন শিশু সন্তান। মা-বাবার অকাল প্রস্থানে ছোট শিশুগুলোর কান্না ও অনিশ্চিত ভবিষ্যৎ দেখে অশ্রু সংবরণ করতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। মর্মান্তিক এই ঘটনায় মঈনপুর ও উত্তরকূর্শী গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এদিকে ঘটনার ক্ষোভ প্রকাশ করে মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়া জানান, ঘটনার বিষয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানকে তাৎক্ষণিক জানানো হলেও তিনি ঘটনাস্থলে আসেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু