সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৮:৪১ পূর্বাহ্ন
চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা
দোয়ারাবাজার প্রতিনিধি :: ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা এবং মরা চেলা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদী রক্ষা ও পরিবেশ বিপর্যয় এড়াতে সুনামগঞ্জের পুলিশ সুপারকে লিখিত চিঠি দিয়ে আইনি ব্যবস্থার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এর পরই নদী দুটি ও সংশ্লিষ্ট বালুমহালে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে স্থানীয় প্রশাসন। গত ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক চিঠিতে চেলা ও মরা চেলা নদীর কয়েকটি নির্দিষ্ট স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের বিস্তারিত তথ্য সুনামগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) জানানো হয়। চিঠিতে ছাতক উপজেলার চৈলতার ঢালা ও সোনালী চেলা এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর, মরাগাঙ্গ ও কলাবাগান এলাকার কথা উল্লেখ করা হয়। পাউবো জানায়, এসব এলাকায় কতিপয় অসাধু চক্র ড্রেজার ও মেশিনের সাহায্যে নিয়মিত বালু উত্তোলন করছে। অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর প্রভাব উল্লেখ করে চিঠিতে বলা হয়, অনিয়ন্ত্রিত খননের ফলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন ও নদীতীরের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। এতে নদীতীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি সরকারি স¤পদ, নদীর পরিবেশ ও নৌ-চলাচল মারাত্মকভাবে বিঘিœত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাউবোর পক্ষ থেকে নদী রক্ষায় চিহ্নিত স্থানে ড্রেজার অপসারণ ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর তাগিদ দেওয়া হয়। মধ্যরাতের টাস্কফোর্স অভিযান : পাউবোর এ পদক্ষেপের পর গত ১ অক্টোবর মধ্যরাতে দোয়ারাবাজার উপজেলার চেলা ও মরা চেলা নদীর বালুমহালে যৌথ টাস্কফোর্স অভিযান চালানো হয়। দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দোয়ারাবাজার থানা পুলিশ, সোনালী চেলা বিজিবি বিওপি, আনসার-ভিডিপি এবং ছাতক নৌপুলিশের যৌথ দল অংশ নেয়। অভিযানকালে ইজারার শর্ত ও অনুমোদিত সীমানা লংঘন করে বালু তোলার অপরাধে তিনটি মামলা করা হয় এবং ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে ও নদী সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় সূত্র ও এলাকাটি সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, সোনাপুর এলাকায় নির্ধারিত বালুমহালের বাইরে প্রায় ৪০ একর জায়গা থেকে দীর্ঘদিন ধরে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রায় ৪টি গ্রুপে ভাগ হয়ে দুই শতাধিক ব্যক্তি এই বেআইনি প্রক্রিয়ার সাথে জড়িত। এছাড়া বালু উত্তোলন ও পরিবহন নির্বিঘœ রাখতে নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে অবৈধ অর্থ আদায়েরও অভিযোগ করছেন নদীপাড়ের মানুষ। ইজারার নির্ধারিত সীমানার বাইরে অতিরিক্ত জমি থেকে বালু তোলার তথ্য গণমাধ্যমে প্রকাশের পর পাউবোর চিঠি এবং প্রশাসনের জরিমানা নদী সুরক্ষায় আশার আলো দেখালেও, চিহ্নিত পয়েন্টগুলোতে স্থায়ী নজরদারি ও সোনাপুরের অভিযোগে দ্রুত সরেজমিনে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী