জামালগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৫:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৫৫:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে বিষপান করে নূরুল হক (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও গ্রামে শ্বশুরবাড়িতে বিষপান করেন নূরুল হক। পরে সেখান থেকে আসার পথে রাস্তায় অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, নূরুল হক তিনটি বিয়ে করেছিলেন। তার তিন স্ত্রীর ঘরে তিন সন্তান রয়েছে। তবে কী কারণে তিনি বিষপান করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
নূরুল হক উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী গ্রামের সুলেমান মিয়ার ছেলে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ