ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:৫০:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:৫০:৪২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৯০২ জন। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, রংপুর বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগের ২১৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন আক্রান্ত হয়েছেন।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। এদের মধ্যে ৮২ হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৭৫৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ২৭১ জন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক