সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:৩৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:৪৩:৪৪ পূর্বাহ্ন
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
ছাতক প্রতিনিধি::
দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্ত দিয়ে বয়ে চলা ইজারাবিহীন মরা চেলা নদীতে অবৈধভাবে বালু লুটপাটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। নদীর তীরবর্তী এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এবং ফসলি জমি রক্ষার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ‘পূর্ব সোনাপুর গ্রামে প্রতিষ্ঠিত স্থানীয় মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ফসলি জমি ও ঘর-বাড়ি রক্ষা আন্দোলন কমিটি’র ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালে ক্ষুব্ধ এলাকাবাসী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধাওয়া করলে বালুখেকোরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগে দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর ও সোনাপুর এবং ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও এলাকার মধ্যবর্তী চেলা নদীর তীরবর্তী লুভিয়া ও পূর্ব সোনাপুর দারুলউলুম মাদ্রাসা মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে ও রুবেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রশাসন কর্তৃক কোনো ইজারা না থাকা সত্ত্বেও একদল প্রভাবশালী বালুখেকো চক্র দীর্ঘদিন ধরে মরা চেলা নদী থেকে অবৈধ উপায়ে বালু লুটপাট করে আসছে। এর ফলে নদীর তীরবর্তী অঞ্চলের ফসলি জমি, ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ও কবরস্থান চরম ভাঙন ও বিলুপ্তির হুমকির মুখে পড়েছে। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা আল ইসলাম, আরব আলী, মো. আরব আলী, মাওলানা আফতাব উদ্দিন, আব্দুল হেকিম, নুর আলম, মুসলিম উদ্দিন, নৌসাদ জামিল, হাফিজ মাওলানা অবায়দুল হক, রাসেল আহমদ, রুহুল আমিন, সফর উদ্দিন, শহীদ মিয়া, মাওলানা আওলাদ আলী, হেলাল আহমদ, হারুন মিয়া, আব্দুল মন্নান, জিয়াউল হক, মাঈন উদ্দিন, সাইফুদ্দিন, নবির হোসেন, জুবায়ের আহমদ, জহুরুল ইসলাম, রুবেল আহমদ, শাহ আলম, ইদ্রিস মিয়া, আজিজুল হক, এমদাদুল হক, ইয়াকুব আলী, আল আমিন, আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে উপস্থিত শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতা নদী এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ