শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে জরিমানা, অপরজনের কারাদুৎন্ড
- আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:৩১:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:৩১:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী ও উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শ গ্রামসংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় গ্রামবাসীকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সতর্ক করা হয়। পরে শান্তিপুর নদীর উত্তর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাল মিয়া (৫৪) নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদ- এবং হোসেন আলী (২২) নামের অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। অভিযানে তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ