সুনামগঞ্জ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ

বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩৩:০৬ অপরাহ্ন
বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মাউত্তর মাদরাসাকে কেন্দ্র করে গ্রামবাসীকে অবরুদ্ধ করার প্রতিবাদে, এলাকার সামাজিক সম্প্রীতি রক্ষা এবং বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের দাবিতে জয়নগর বাজারে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিশেষ বোর্ড গঠন করে অনাকাঙ্ক্ষিত বিষয়টি সমাধানে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট তারিখে বসার সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিকেলে জয়নগর বাজারে জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেন ইউনিয়নের দলমত নির্বিশেষে সর্বস্তরের সালিশকারীরা। মোহনপুর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজি শামসুল হুদা সোয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলী মাস্টার, মাওলানা আব্দুল মুক্তাদির, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, মোহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, বিএনপি নেতা মসিউর রহমান রাসেল, সাংবাদিক শামস শামীম, বিএনপি নেতা আকিকুল ইসলাম, ব্যবসায়ী ও বাজার কমিটির সেক্রেটারি মাহমুদ আলী, সালিশ ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, জনিক মিয়া, আনোয়ার হোসেন, বাচ্চু মেম্বার, রইছ মিয়া মেম্বার, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমুখ। বক্তারা একটি গ্রামকে আরো কয়েকটি গ্রামের মানুষ সশস্ত্র হয়ে অবরুদ্ধ ঘোষণার নিন্দা জানান এবং যারা এতে ইন্ধন দিয়েছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে বর্মাউত্তর মাদরাসার বিষয় নিয়ে রামনগরের জনৈক মাওলানাকে লাঞ্চিত করার প্রতিবাদও জানান। বক্তারা আরো জানান, বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের বদলে একটি কুচক্রি মহল রামনগর গ্রামের সহজ সরল মানুষকে উস্কে দিয়ে এলাকার শান্তি ও সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। সংক্ষুব্ধ রামনগর গ্রামবাসীকে নিয়ে এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বিদের নেতৃত্বে বিষয়টি নিষ্পত্তি করার জন্য মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল হকের প্রতি আহ্বান জানান এলাকাবাসী। মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল হকের নেতৃত্বেই বিষয়টি সমাধানের সিদ্ধান্ত হয়। এদিকে জরুরি সভার সময় বর্মাউত্তর গ্রামের আব্দুল কাদির, আবু তালিবসহ কয়েজন তাদের অবরুদ্ধ দশায় মোহনপুর ইউনিয়নবাসী এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান। মাদরাসা কেন্দ্রিক শান্তিপূর্ণ বিষয়ে সমাধানের লক্ষ্যে এলাকাবাসী যে সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণাও দেন তারা। জরুরি সভার সভাপতি প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের লোকজন বর্মাউত্তর গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আজকে সভা করে যে সচেতনতার পরিচয় দিয়েছেন তার জন্য আমরা প্রবীণরা গর্বিত। আমাদের তরুণ প্রজন্ম ষড়যন্ত্রের বদলে শান্তি ও সম্প্রীতি রক্ষার উদ্যোগ এবং অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হওয়ায় আমরা আশান্বিত হয়েছি। আমরা ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে সদস্য নিয়ে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে আশপাশের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানরা তারিখ দিয়ে নির্ধারিত দিনে বসে বিষয়টি সমাধান করবেন। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার পাশাপাশি এলাকার সামাজিক সম্প্রীতি রক্ষা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই

লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই