সুনামগঞ্জ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ

১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩০:৪৮ অপরাহ্ন
১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি ভবনের কক্ষে ১৪ ঘণ্টা আটকে থাকার পর পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। অচল হয়ে পড়া স্টিলের দরজার তালার কারণে তারা কক্ষ থেকে বের হতে পারছিলেন না। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাতে কক্ষের স্টিলের দরজার তালা অকেজো হয়ে গেলে পাঁচ ছাত্রী ভেতরে আটকা পড়েন। নিজেদের চেষ্টায় বারবার দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এভাবে রাত থেকে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা কক্ষের ভেতরে আটকে থাকতে হয় তাদের। পরে জরুরি খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে পাঁচ ছাত্রীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ছাত্রীরা সবাই সুস্থ রয়েছেন। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, বনানীপাড়া আবাসিক এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষে পাঁচ ছাত্রী আটকা পড়েছেন - এমন খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে সদর থানার ওসির উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, কক্ষের ভেতরে পাঁচ ছাত্রী আটকা পড়ার খবর পেয়ে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালান। পরে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, রাতে বিষয়টি পুলিশ বা ফায়ার সার্ভিসকে জানানো হলে আরও আগেই তাদের উদ্ধার করা সম্ভব হতো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই

লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই