সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে সভা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৮:৪৪ অপরাহ্ন
রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে সভা
স্টাফ রিপোর্টার :: ত্রিকালের স্মৃতিবিজড়িত সুনামগঞ্জ শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, প্রধান শিক্ষক (অব.) নাসরীন আক্তার খানম, অ্যাডভোকেট হেলেনা বেগম, প্রাক্তন শিক্ষার্থী রেজওয়ানুল হক রাজা, সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম বজলু, সাংবাদিক লতিফুর রহমান রাজু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, ব্যবসায়ী বিমল বণিক, সায়মা সুলতানাসহ শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। সভায় বক্তারা বলেন, ত্রিকালের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী এ বিদ্যালয় এবার শতবর্ষে পদার্পণ করেছে। বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যথাযথভাবে শতবর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সভায় আগামী শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে পুনরায় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় শতবর্ষপূর্তি উদযাপনের বিষয়ে চূড়ান্ত আলোচনা এবং উদযাপন কমিটি গঠন করা হবে। সভায় সংশ্লিষ্ট সকল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০