সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৯:২০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৯:২০:৫৭ পূর্বাহ্ন
৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার :: ছাতক থানা পুলিশের অভিযানে ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার কেজি ৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার মাছিমপুর গ্রামের আলী হোসেন (৩৫), একই গ্রামের ফয়ছল মিয়া (৪০) এবং ননীগাঁও গ্রামের মোঃ কামরান হোসেন (২০)। পুলিশ জানায়, বৃহঃপতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ছাতক থানাধীন বাঁশখলা গ্রামস্থ দোয়ারাবাজার থেকে ছাতকগামী রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের কাছে থাকা ১টি ডিআই পিকআপ ভ্যান তল্লাশি করে ৩ হাজার কেজি (৬০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ