স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সরকারের প্রথম ছয় মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীনের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা চৌধুরী এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক কালবেলার প্রতিনিধি একে কুদরত পাশা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এ আর জুয়েল, এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, ৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, স্বল্প সময়ে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা রতে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সব সেক্টরের সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। তারা বলেন, রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র মব তৈরির ফাঁদ তৈরি করছে। এ পরিস্থিতিতে সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কৃষি, ধানের ন্যায্যমূল্য, হাওরের মৎস্যসম্পদ ও জেলার শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে আরও নজর দেওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ দুর্নীতি প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২২:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৩:১০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ