সুনামগঞ্জ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৪:৫৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৪:৫৪:০৯ অপরাহ্ন
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২ নম্বর সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেলবরষ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী। সদস্য জিএম মমতাজুর রহমান কাজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস এবং সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল। এ ছাড়া জয়শ্রী ইউপি বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা, সুখাইর রাজাপুর ইউপি বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, সদস্যসচিব সারোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মোড়ল, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন রিপন, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল সালাম শিকদার, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, সেলবরষ ইউপি যুবদলের সভাপতি আহমেদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন সূত্রে জানা যায়, সেলবরষ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হবে। এতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে কাউন্সিলরদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই

লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই