সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:২৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:২৭:৪২ অপরাহ্ন
জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য সনাতন পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি, নিত্যনতুন উদ্ভাবন এবং মানবস¤পদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, উৎপাদনশীলতা কেবল শিল্পকারখানার উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষি, সেবা, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ জরুরি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রতিনিধি, জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনেরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ