আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’ অনুষ্ঠিত
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:২১:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:২১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ দুই যুগ পর সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে অনলাইন গণমাধ্যম বাইট সুনামগঞ্জ২৪। বাইট সুনামগঞ্জ২৪ প্রতিষ্ঠাতা দ্বিপাল ভট্টাচার্য্য ও সাংস্কৃতিক সংগঠক নরেন ভট্টাচার্য্যের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জের আধুনিক বাংলা গানের ৫ গুণী শিল্পী।
সঙ্গীত পরিবেশন করেন এক সময়ের টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী শেরগুল আহমদ, শামীম সারোয়ার, নিখিল পুরকায়স্থ, সোমা সাহা ও শুভ্রা তালুকদার। এছাড়াও গানের ফাঁকে ফাঁকো কবিতা আবৃত্তি করেন শহিদুল কবির চৌধুরী সোহাগ।
অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন নৃত্যম নৃত্যালয়ের অহনা এষ। যন্ত্র বাজিয়ে সহযোগিতা করেন কুতুব উদ্দিন, সোহেল রানা, অমিত বর্মণ, অনুপম প্রতীক।
ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে মিলনায়তে আসেন নারী পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের সংগীত অনুরাগীরা। দর্শকের পদাচরণায় কানায় কানায় পূর্ণ ছিল মিলনায়তন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্যিক ও কলামিস্ট সুখেন্দু সেন, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন, সাংবাদিক ও কণ্ঠশিল্পী রওনক বখত, বাউল তসকির আলী, প্রভাষক শুভংকর তালুকদার মান্না, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, নারীনেত্রী কলি তালুকদার আরতি প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ