সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মানবপাচারের অভিযোগ দায়েরকৃত মামলার আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:২০:৫৭ অপরাহ্ন
মানবপাচারের অভিযোগ দায়েরকৃত মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরের আখালিয়া এলাকা থেকে সৈয়দ বদরুল আলম (৬০) নামের মানবপাচার মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহ¯পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সৈয়দ বদরুল আলম নগরের আখালিয়ার ৬২/১ সোনালী আবাসিক এলাকার (পূর্ব শাবিপ্রবি) সৈয়দ সদরুল আলমের পুত্র। শুক্রবার বিকেলে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের তছই মিয়ার পুত্র মো. নুর মিয়া তার পুত্র সায়মন মিয়াকে ইউরোপের দেশ স্পেন পাঠাতে প্রায় এক বছর আগে আসামি সৈয়দ বদরুল আলমের সাথে ১৯ লাখ টাকায় কথাবার্তা পাকাপোক্ত করেন। পরে বদরুল ১৯ লাখ টাকা সমজে নেন। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও বদরুল আর সায়মনকে স্পেন পাঠাতে পারেননি। এনিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এঘটনার বর্ণনা দিয়ে সম্প্রতি নুর মিয়া বাদী হয়ে সৈয়দ বদরুল আলমের বিরুদ্ধে সুনামগঞ্জের মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। মানবপাচার (পিটিশন) মামলা নং-২৩/২০২৬। আদালত পিটিশনটি আমলে নেন। পিটিশনকে এফ.আই.আর (এজাহার) হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর সুনামগঞ্জ সদর মডেল থানায় পিটিশনকে মামলা হিসেবে রেকর্ড করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৬, তারিখ ১৪/০৯/২০২৬। থানায় মামলা রেকর্ডের পর তদন্তকারী কর্মকর্তা এসআই জোহাব আলীর নেতৃত্বে একদল পুলিশ বৃহ¯পতিবার দিবাগত রাতে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় নগরের আখালিয়ায় অভিযান চালিয়ে বদরুল আলমকে গ্রেফতার করে। সুনামগঞ্জ সদর থানার এসআই জোহাব আলী বলেন, সুনামগঞ্জ সদর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি বদরুল আলমকে সিলেট শহরের আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। এদিকে, সুনামগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, আসামি সৈয়দ বদরুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী