সুনামগঞ্জ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:০৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:১৯:৫৮ অপরাহ্ন
ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
ছাতক প্রতিনিধি :: ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে সভায় আলোচনা করা হয়। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী উদ্যোগ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল আলিম ও কৃষক মানিক মিয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, ক্ষুদ্র কৃষক ঋণ ফাউন্ডেশনের পরিচালক মোফাজ্জল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, এনামুল হক পারভেজ, আশরাফুল ইসলাম, দেবাশীষ দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, পজীপ কর্মকর্তা মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট

নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট