স্টাফ রিপোর্টার::
মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখা এবং গ্রামবাসীকে হুমকি ধমকির ঘটনায় গ্রামে গিয়ে নীরিহ এলাকাবাসীকে অভয় দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম। শুক্রবার রাত ৮টার দিকে বর্মা উত্তর গ্রামে গিয়ে তিনি অবরুদ্ধ গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদেরকে স্বাভাবিক ও মুক্ত পরিবেশে চলাফেরার আহ্বান জানান। এসময় অবরুদ্ধ গ্রামবাসী তাদেরকে হুমকি ধমকি দেওয়ার বিষয়টি অবগত করেন।
উল্লেখ্য গত বৃহষ্পতিবার মাদরাসার ছাত্র হয়রানির বিষয় নিয়ে মুহতামিম আব্দুর রহমান কফিলের পক্ষে অবস্থান নেন বর্মাউত্তর গ্রামবাসী। এসময় রামনগরের কামরুল মাওলানা বর্মাউত্তর গ্রামের ক্ষুব্দ কয়েকজনের হাতে লাঞ্চিত হন। এর জেরে রামনগর গ্রামবাসী আজ শুক্রবার লাঠিসোটা নিয়ে বর্মা উত্তর গ্রামে এসে মহড়া দেন। এসময় বাণীপুরের কিছু মানুষ তাদেরকে উৎসাহ দিয়ে গ্রামবাসীকে অবরুদ্ধ ঘোষণা করেন। মোহনপুর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তির জন্য গেলে বাণীপুর গ্রামবাসীর উস্কানির কারণে বিষয়টি সসাধান হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় মোহনপুর ইউনিয়নের দীর্ঘদিনের সংস্কৃতি বিনষ্টের আশঙ্কায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মঈনুল হক শনিবান জয়নগর বাজারে জরুরি সভা আহ্বান করেছেন। উভয় পক্ষকে শান্ত থেকে এলাকার সুনাম রক্ষার অনুরোধ জানান। পাশাপাশি গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
রাতে মোহনপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. সেলিম বর্মা উত্তর গ্রামে গিয়ে অবরুদ্ধ গ্রামবাসীকে মুক্তভাবে চলার আশ্বাস দেন এবং কোন উস্কানিতে পা দেবার আহ্বান জানান।
এসময় মো. সেলিমের সঙ্গে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
মাদরাসা নিয়ে বর্মাউত্তর গ্রামবাসীকে অবরুদ্ধ: এলাকায় গিয়ে গ্রামবাসীকে মুক্তভাবে চলার আহ্বান জানালেন বিএনপি নেতা সেলিম
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:৪৯:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:৫১:৪৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ