সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:০০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:০১:২১ পূর্বাহ্ন
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে মুখোশপড়া সন্ত্রাসীরা।
বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে লিফট থেকে নামার পরই ৫-৬জন মুখোশপড়া সন্ত্রাসী সদর উপজেলার মোহনপুর গ্রামের আল আমিন হোসেনকে জোরপূর্বক তুলে নিতে চাইলে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একই গ্রামের ফরিদ মিয়া ও তার ভাইয়েরা আল আমিনের মা, বোন ও ভাইদের মারধর করে হাসপাতালে পাঠিয়েছে এবং তারাই শহরের গুন্ডা ভাড়া করে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আল আমিন ও তার স্বজনরা।
উল্লেখ্য প্রায় ২০ বছর আগে ফরিদ মিয়া ও তার ভাইয়েরা আল আমিনের নানীকে খুন করেছিল। এই খুনের মামলায় সাজাভূক্ত আসামি ফরিদ মিয়া।

জানা গেছে বৃহষ্পতিবার পূর্ব বিরোধের জের ধরে সুন্দর আলীর ছেলে ফরিদ মিয়ার নেতৃত্বে তার ভাইয়েরা আল আমিনের মা জাহানারা ও তার মেয়ের উপর হামলা করে। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন আল আমিন। রাত ১টার দিকে ফরিদ মিয়ার শ্যালক বেড়াজালি গ্রামের নূরুল ইসলাম আল আমিনকে হাসপাতালে গিয়ে হুমকি ধমকি দেয়। এরপর আল আমিন তাার মায়ের জন্য ওষুধ নিতে নিচে নামলে লিফট থেকে নামার পরই নূরুল ইসলামের নির্দেশে মুখোশপড়া কয়েকজন আল আমিনকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তিতে না পেরে তাকে বেদম মারপিট করে। কিছু মানুষ এগিয়ে আসলে মোটর সাইকেল করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে রহস্যজনক কারণে এসময় হাসপাতালের নিরাপত্তারক্ষী আনসারসহ অন্যান্যরা অনুপস্থিত ছিল বলে জানা গেছে।

আল আমিনের পিতা আরজদ আলী বলেন, আমার শাশুড়িকে আগে খুন করেছি ফরিদ মিয়া ও তার ভাইয়েরা। তারা এই মামলার সাজাভূক্ত আসামি। এখন আমার স্ত্রী ও সন্তানদেরও হত্যা করতে চায়। আমার ছেলে আমার স্ত্রী ও মেয়েকে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তাকে তুলে নিতে গুন্ডা ভাড়া করেছে নূরুল ইসলাম। আমি পরিবারের লোকদের জীবন নিয়ে সংশয়ে আছি।
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপ-পরিচালক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, আমি সদ্য যোগদানের পর জানতে পেরেছি আনসাররা দায়িত্ব পালন করেনা। তাদের কর্তৃপক্ষের কাছে নালিশ জানানো হবে। হাসপাতালের ভিতর রোগির স্বজনের উপর হামলা নিন্দনীয়। মোবাইল ফোনে এদিকে ভাড়াটে মুখোশপড়া সন্ত্রাসীরা রোগির ছেলেকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার চেষ্টা ও মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী