সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:১৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:১৫:১৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহ¯পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইমরান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে অভিভাবক ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম জড়িত রয়েছে। আজকের এই সাফল্য চূড়ান্ত গন্তব্য নয়, বরং আগামীর কঠোর সংগ্রামের সূচনা মাত্র। মেধার পূর্ণ বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমেদ, আকবর আলী, মো. রেজাউল হক, সাংবাদিক খলিল রহমান। অতিথিগণ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল পক্ষের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী