বিশ্বম্ভরপুরে ভারতীয় মদ-বিয়ার জব্দ
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:১১:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:১১:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় এ অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর চিনাকান্দি বিওপির সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২০৯/৬-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গারপাড় এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মদ ও বিয়ার পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে ৬৪ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ মোট ৮৮ বোতল আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ভারতীয় মদ ও বিয়ার সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ