সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান

চারলেন প্রকল্পে মানসম্মত উপকরণ নিশ্চিত করে নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:০৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:৪৪:০২ পূর্বাহ্ন
চারলেন প্রকল্পে মানসম্মত উপকরণ নিশ্চিত করে নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলা সদরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্পের বালু, পাথর ও রডের গুণগত মান নিয়ে কথা তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় প্রকল্প এলাকা পরিদর্শন করে নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। গত ২৮ সেপ্টেম্বর প্রকল্প এলাকা পরিদর্শনকালে সংসদ সদস্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। সওজ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে শান্তিগঞ্জ উপজেলা সদরের প্রায় দুই কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। সওজ বিভাগের তত্ত্বাবধানে প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। গত বছরের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা। প্রকল্প এলাকা পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, চার লেন প্রকল্পের নির্মাণকাজে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। যেসব অভিযোগ উঠেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে এর দায় নিতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই টেকসই উন্নয়ন। কাজের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। প্রকল্পের শিডিউল অনুযায়ী সব কাজ যথাযথভাবে স¤পন্ন করতে হবে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতাও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। এ সময় সওজের সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আহাদ উল্লাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শান্তিগঞ্জ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার পরিবর্তন করা হবে। নির্মাণকাজ নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিধি অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী