সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

‎জামালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৩৭জন শিক্ষার্থীকে হুইলচেয়ার সহ শ্রবণ মেশিন বিতরণ

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০২:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০২:২৯:৪৮ অপরাহ্ন
‎জামালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৩৭জন শিক্ষার্থীকে হুইলচেয়ার সহ শ্রবণ মেশিন বিতরণ
‎স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৩৭জন শিক্ষার্থীকে হুইলচেয়ার সহ শ্রবণ মেশিন বিতরণ করলেন উপজেলা প্রশাসন।
‎বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর (PEDP-4) আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে হুইল চেয়ারও শ্রবণ মেশিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ‎উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, সহকারি শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেন।
‎এসময় আরো উপস্থিত সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকবৃন্দ। ‎হুইল চেয়ার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, এসহায়তা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত ও শ্রবণশক্তি নিশ্চিত করবে। এবং তাদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি