স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৩৭জন শিক্ষার্থীকে হুইলচেয়ার সহ শ্রবণ মেশিন বিতরণ করলেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর (PEDP-4) আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে হুইল চেয়ারও শ্রবণ মেশিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, সহকারি শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেন।
এসময় আরো উপস্থিত সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকবৃন্দ। হুইল চেয়ার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, এসহায়তা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত ও শ্রবণশক্তি নিশ্চিত করবে। এবং তাদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৩৭জন শিক্ষার্থীকে হুইলচেয়ার সহ শ্রবণ মেশিন বিতরণ
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০২:২৯:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০২:২৯:৪৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ