সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

একাই চার পদের দায়িত্বে ধর্মপাশার ইউএনও, ব্যাহত প্রশাসনিক কার্যক্রম

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৯:৪০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন
একাই চার পদের দায়িত্বে ধর্মপাশার ইউএনও, ব্যাহত প্রশাসনিক কার্যক্রম
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় প্রশাসনিক কর্মকর্তা সংকট থাকায় একই সাথে চার কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। নিজের মূল পদের পাশাপাশি তিনি পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এবং উভয় উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
এই চার পদের সব প্রশাসনিক ও বিচারিক কাজ এখন একজন কর্মকর্তার কাঁধে থাকায় সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন। 
দুটি উপজেলার দাপ্তরিক কাজ ও জমি সংক্রান্ত নামজারি ও খতিয়ান যথা সময়ে না পাওয়ায় জমি কেনাবেচা কিংবা ব্যাংক ঋণ গ্রহণ থমকে আছে। *** নিয়মিত অফিস তদারকির অভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে অবৈধ বালু উত্তোলন, খাল-পুকুর ভরাট ও খাসজমি দখলের প্রবণতা বেড়েছে। ভূমি সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি নিরসনে দ্রুততম সময়ে স্থায়ী এসিল্যান্ড পদায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকার সচেতন মহল।

এবিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, উভয় উপজেলায় এসিল্যান্ড না থাকায় আমাকে সাময়িকভাবে এই অতিরিক্ত দায়িত্বগুলো পালন করতে হচ্ছে। পদগুলো শূন্য থাকলেও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের প্রশাসনিক ও ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো বিঘ্ন না ঘটে। প্রতিদিন সময় ভাগ করে দুই উপজেলার দাপ্তরিক কাজ এবং ফাইল নিষ্পত্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তবে এটি সত্য যে, একাধিক পদের দায়িত্ব এক সাথে সামলাতে গিয়ে কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান সুনামকণ্ঠকে বলেন, দুই উপজেলার শূন্য পদগুলোতে স্থায়ী কর্মকর্তা পদায়নের জন্য ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুতই শূন্য পদগুলোতে স্থায়ী কর্মকর্তা পদায়ন করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি