সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৪১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৪৮:১৩ পূর্বাহ্ন
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি ছবি: অতিরিক্ত টোল না দেয়ায় আটক রাখা হয়েছে বাল্কহেড।
স্টাফ রিপোর্টার::
তাহিরপুর-বিশ্বম্ভরপুর সীমান্তবর্তী যাদুকাটা নদীতে নৌযান থেকে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি চলছে। চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাহিরপুর উপজেলার দক্ষিণকুল-আনোয়ারপুর গ্রামের কাছাকাছি যাদুকাটা ও রক্তি নদীর সংযোগস্থলের ‘নতুন পয়েন্টে’ টেকেরঘাট থেকে কয়লা নিয়ে সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে একটি কয়লাবাহী বাল্কহেড আটকে ৯০ হাজার টাকা দাবি করে ‘খাস কালেকশনে’র লোকজন। টাকা না দেওয়ায় নৌযানটি রাতভর আটকে রাখা হয়।
নৌযান শ্রমিকদের ভাষ্য, টেকেরঘাট থেকে কয়লা নিয়ে ‘মেসার্স হক ব্রিক্স-১’ নামের একটি বাল্কহেড সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে আনোয়ারপুর-দক্ষিণকুল এলাকার নদীতে পৌঁছলে কয়েকজন লোক নৌযানটির গতিরোধ করেন। পরে সুকানি ও শ্রমিকদের কাছে ‘খাস কালেকশন’ বাবদ ৯০ হাজার টাকা দাবি করা হয়।
নৌযানটির সুকানি শাহাবুদ্দিন বলেন, টেকেরঘাট থেকে যাত্রার আগেই বিআইডব্লিউটিএ’র টোলসহ নির্ধারিত খাতে টাকা পরিশোধ করে রশিদ নেওয়া হয়েছে। এরপরও নদীর মধ্যে নৌযান আটকে নতুন করে খাস কালেকশনের নামে ৯০ হাজার টাকা দাবি করা হলে তারা এর বৈধতা জানতে চান। শাহাবুদ্দিন আরও বলেন, আমরা টেকেরঘাটে বিআইডব্লিউটিএ ও কোটগাড়ি বাবদ টাকা দিয়ে এসেছি। তারপরও কথিত খাস কালেকশনের নামে কেন ৯০ হাজার টাকা দিতে হবে - এ কথা বলার পর তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমাদের নৌযানটি আটকে রাখা হয়।
নৌশ্রমিকদের অভিযোগ, প্রথম দফায় স্থানীয় বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়ার মধ্যস্থতায় নৌযানটি ছেড়ে দেওয়া হলেও পরে আবার সেটির গতিরোধ করা হয়। এ সময় খাস কালেকশনের মূল হোতা জবা মিয়ার নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট পুনরায় ৯০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সকাল পর্যন্ত নৌযানটি নদীতীরে আটকে রাখা হয়।
সরেজমিনে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে নদীর তীরে কয়লাবাহী নৌযানটির অবস্থান দেখা যায়। নৌযানের চালক-সুকানি ও শ্রমিকদের কয়েকজনকে নৌযানের পাশে ছিলেন। এক পর্যায়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌযানটি ছেড়ে দেয় ‘খাস কালেকশন’ আদায়কারীর লোকজন।
স্থানীয়রা অভিযোগ করে জানান, কাগজপত্রে উপজেলা প্রশাসন খাস কালেকশন আদায় দেখালেও মূলত চলছে চাঁদাবাজি। তাহিরপুর উপজেলার দক্ষিণকুল-আনোয়ারপুর গ্রামের কাছাকাছি যাদুকাটা ও রক্তি নদীর সংযোগস্থলসহ বিভিন্ন পয়েন্টে কথিত ‘খাস কালেকশন’ আদায়কারীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা নিজেদের খেয়ালখুশি মতো নৌযান থেকে চাঁদা আদায় করছে। চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে নৌকায় থাকা মাঝি ও শ্রমিকদের নির্যাতন করা হয়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মণি দেবী বলেন, আমি এখানে নতুন এসেছি। বিষয়টি পরে জানতে পেরেছি। পুলিশকে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে; তবে তখন নৌযানটি সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
​​​​​এদিকে, খাস কালেকশনের নামে চাঁদাবাজির বিষয়ে জানতে জবা মিয়ার সাথে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি