সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ১

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৩৬:২৩ পূর্বাহ্ন
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ১
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে লেচু মিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার দিনগত গভীর রাতে কালারুকা ইউনিয়নের তাজপুর মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আটককৃত লেচু মিয়া ছাতক পৌরসভার ভাঁসখালা গ্রামের ফজর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শেষ রাতে লেচু মিয়া তার সহযোগী আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে তাজপুর মসজিদের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরির উদ্দেশ্যে খুঁটিতে ওঠে। এ সময় তাদের সন্দেহজনক গতিবিধি টের পেয়ে স্থানীয় লোকজন চারদিক থেকে ঘেরাও করে ফেলে। গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে লেচু মিয়ার সাথে থাকা সহযোগীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও, লেচু মিয়াকে হাতেনাতে ধরে ফেলে জনতা। পরবর্তীতে তাকে আটকের বিষয়টি ছাতক থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেচু মিয়াকে তাদের হেফাজতে নেয়। ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী