সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ দ্রুত বাস্তবায়ন চাই

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৩৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৩৩:১৩ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ দ্রুত বাস্তবায়ন চাই
সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের মানুষের উন্নয়ন-দুর্ভোগের অন্যতম বড় কারণ যোগাযোগব্যবস্থার পশ্চাৎপদতা। দেশের অন্যান্য অঞ্চলে যখন রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকায়নের কথা বলা হচ্ছে, তখন প্রায় ২৭ লাখ মানুষের জেলা সুনামগঞ্জ এখনো রেলপথের সুবিধা থেকে বঞ্চিত। এটি শুধু একটি যোগাযোগ ঘাটতি নয়; দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়নবৈষম্যেরও প্রতিচ্ছবি। তাই সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি আর কেবল কোনো সংগঠনের দাবি হিসেবে দেখার সুযোগ নেই - এটি হাওরবাসীর ন্যায্য অধিকার ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের দাবি। সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জের দূরত্ব মাত্র ১০৮ কিলোমিটার। অথচ নদীপথে এই পথ পাড়ি দিতে লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। সিলেট থেকে মোহনগঞ্জ যেতে সময় লাগে প্রায় সাড়ে ১২ ঘণ্টা। বর্ষা ও হেমন্তে দুর্গম হাওরাঞ্চল থেকে রাজধানীতে পৌঁছাতে কোথাও কোথাও ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় ব্যয় হয়। এই বাস্তবতা একবিংশ শতাব্দীর বাংলাদেশের সঙ্গে কতটা বেমানান, তা বলার অপেক্ষা রাখে না। অথচ সুনামগঞ্জের সম্ভাবনার কোনো কমতি নেই। টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট, শহীদ সিরাজ লেক, শিমুলবাগান ও বারেক টিলার মতো পর্যটনকেন্দ্র দেশ-বিদেশের মানুষের আকর্ষণের কেন্দ্র। হাওরের ধান, মাছ ও অন্যান্য কৃষি ও জলজ স¤পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে উৎপাদক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, পণ্য পরিবহনে বাড়তি খরচ হয় এবং পর্যটন সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যায় না। সবচেয়ে উদ্বেগের বিষয়, সিলেট-ছাতক রেলপথের মতো বিদ্যমান অবকাঠামোরও যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। ১৯৫৬ সালে নির্মিত প্রায় ৩৫ কিলোমিটার রেলপথের আহমদাবাদ স্টেশন ২০১০ সাল থেকে বন্ধ - এমন তথ্য আমাদের রেল যোগাযোগের বাস্তব চিত্রই তুলে ধরে। যেখানে পুরোনো রেল অবকাঠামো সচল ও সম্প্রসারণের প্রয়োজন, সেখানে বছরের পর বছর অপেক্ষা করা উন্নয়ন পরিকল্পনার দুর্বলতা ও অগ্রাধিকারের প্রশ্ন সামনে আনে। সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণ হলে শুধু যাত্রী পরিবহন নয়, বদলে যেতে পারে পুরো হাওরাঞ্চলের অর্থনৈতিক কাঠামো। কৃষিপণ্য ও মাছ দ্রুত ও কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার খুলবে। একই সঙ্গে সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেটের মধ্যে একটি শক্তিশালী আঞ্চলিক যোগাযোগ বলয় গড়ে উঠতে পারে। তবে এ ধরনের বড় প্রকল্প শুধু দাবি-দাওয়া ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সম্ভাব্যতা যাচাই, রুট নির্ধারণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন এবং সময়বদ্ধ বাস্তবায়ন পরিকল্পনা - প্রতিটি ধাপেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রকল্প অনুমোদনের পর বছরের পর বছর ফেলে রাখার সংস্কৃতিও বন্ধ করতে হবে। আমরা হাওরবাসী করুণা চাই না; আমরা চাই সমান উন্নয়নের অধিকার। তাই সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথকে শুধু একটি রেললাইন হিসেবে নয়, হাওরাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও জাতীয় যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা জরুরি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে এখন দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি