সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৪৭ দরিদ্র রোগীর ছানি অপারেশন

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:৩১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:৩১:২০ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৪৭ দরিদ্র রোগীর ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ৪৭ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় জনতা চক্ষু হাসপাতাল, মল্লিকপুর, সুনামগঞ্জের উদ্যোগে এ চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার পেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু ক্যা¤েপ ৯৪ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অপারেশনের জন্য বাছাই করা ৪৭ জন অসচ্ছল রোগীকে জনতা চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে তাদের চোখের ছানি অপারেশন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লেন্স সংযোজনের মাধ্যমে রোগীদের অপারেশন স¤পন্ন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। অপারেশন শেষে রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা”-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তিও দিয়ে থাকে। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন। বিনামূল্যে উন্নতমানের চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় তারা ডা”-বাংলা ব্যাংক পিএলসি এবং জনতা চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডা”-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহা রাফি এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান ও ডিরেক্টর শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি