কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিল ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:২০:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:২০:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন’। বুধবার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মোবাশ্বের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হক দোলন, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুনামগঞ্জ জেলার সাধারণ স¤পাদক ও জাউয়াবাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক দুলাল মিয়া, মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলী, বিশ্বম্ভরপুর সাযুক সংঘের সভাপতি সফিকুল ইসলাম জনি এবং সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশনের সদস্য আসিফ বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধস¤পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।
প্রধান আলোচক আব্দুল হালিম বলেন, এসএসসি বা দাখিলের ফলাফল জীবনের শেষ নয়, বরং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের নতুন অধ্যায়ের সূচনা। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরও বড় স্বপ্ন দেখতে হবে এবং পরিকল্পিতভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধক অর্জন করতে হবে।
অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ