সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিল ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:২০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:২০:৫০ পূর্বাহ্ন
কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিল ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশন’। বুধবার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মোবাশ্বের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হক দোলন, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুনামগঞ্জ জেলার সাধারণ স¤পাদক ও জাউয়াবাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক দুলাল মিয়া, মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলী, বিশ্বম্ভরপুর সাযুক সংঘের সভাপতি সফিকুল ইসলাম জনি এবং সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ ইনোভেটর ফাউন্ডেশনের সদস্য আসিফ বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধস¤পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। প্রধান আলোচক আব্দুল হালিম বলেন, এসএসসি বা দাখিলের ফলাফল জীবনের শেষ নয়, বরং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের নতুন অধ্যায়ের সূচনা। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরও বড় স্বপ্ন দেখতে হবে এবং পরিকল্পিতভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধক অর্জন করতে হবে। অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ