জামালগঞ্জ প্রতিনিধি::
বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন বলেন, নদীতে চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না। বালু-পাথর প্রতি ঘনফুট ৫০ পয়সা হারে উঠানামায় একবার নেওয়া যাবে। একই মালামালের টোল-ট্যাক্স একের অধিকবার নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিআইডব্লিউটিএ’র নীতিমালার বাইরে অতিরিক্ত টোল-ট্যাক্স আদায় করার কোন সুযোগ নেই। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের মমিনপুর বাজারে সুরমা নদীতে বিআইডব্লিউটিএ’র ইজারাদার, বালু-পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিকদের মধ্যে টোল-ট্যাক্স নিয়ে চলমান দ্বন্দ্ব নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন আরো বলেন, ইজারাদার নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত টোল-ট্যাক্স আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টোল-ট্যাক্স আদায়ে ইজারাদার কর্তৃক নিয়োগকৃত লোকদের অবশ্যই নির্দিষ্ট পোশাক পরিহিত থাকতে হবে। টোল-ট্যাক্স রশীদের মাধ্যমে চালানে উল্লেখিত টন বা ঘনফুট অনুযায়ী আদায় করতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বন্দে আলী, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন। বালু-পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ স¤পাদক আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমান, উত্তর ইউনিয়ন নৌকা মালিক সমিতির সাধারণ স¤পাদক মো. কবির হোসেন, ক্রাশার মিল মালিক লোকমান হোসেন, নবীনূর, জসিম উদ্দিন, জয়দর আলী, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কার্গো টলার সমিতির লাইনম্যান আবু হানিফ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি রিপন শাহ, শ্রমিক সরদার মোহাম্মদ আলী, নৌকা মালিক আবুল হোসেন, কৃষক ফজলুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-র উপপরিচালক (ঢাকা) নাহিদ বিন ইসলাম, উপপরিচালক (সিলেট) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুনামগঞ্জ (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস চন্দ্র ঘোষ, বিআইডব্লিউটিএ এর ইজারাদার ওয়াহিদ আলী ও জিয়াউর রহমান, বালু-পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত রবিবার বিআইডব্লিউটিএ এর ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল ট্যাক্স বন্ধের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এরই প্রেক্ষিতে ইজারাদার ও ক্রাশার মিল-নৌকা মালিক এবং শ্রমিকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক
- আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:১৮:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:১৮:৪১ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জামালগঞ্জ প্রতিনিধি