জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৩:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৩:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :;
বাংলাদেশ জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জিয়া মঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একলাছুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি আজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তবে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ক্তারা আরও বলেন, যেকোনো অপশক্তির অপতৎপরতা রুখে দিতে জিয়া মঞ্চের নেতা-কর্মীরা অতীতেও রাজপথে ছিলেন। ভবিষ্যতেও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে সব ধরনের অপতৎপরতা মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ