সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভায় বক্তারা: সময়মতো চিকিৎসাই হৃদরোগ প্রতিরোধের চাবিকাঠি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:২১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২১:০৮ পূর্বাহ্ন
বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভায় বক্তারা: সময়মতো চিকিৎসাই হৃদরোগ প্রতিরোধের চাবিকাঠি
স্টাফ রিপোর্টার :: ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি নূরুর রব চৌধুরী এবং দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পংকজ দে। াংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মুরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম গাজী, সদস্য একে উছমানগণী, জয়ন্ত কুমার দাস ও বীরেন্দ্র কুমার দাস। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী এবং গীতা থেকে পাঠ করেন সদস্য অনুকূল চন্দ্র মৈত্র। সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, ক্যাপের সভাপতি এখলাছুর রহমান, সংগঠনের কোষাধ্যক্ষ মো. তাজ উদ্দিনসহ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও প্রবীণ হিতৈষী সংঘের অন্যান্য সদস্য এবং রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের ভলান্টিয়াররা। সভায় বক্তারা বলেন, সংকেত চিনুন, ঝুঁকি জানুন, সময়মতো পদক্ষেপ নিন, এই আহ্বানকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবসের কর্মসূচি পালিত হচ্ছে। হৃদ্রোগ বর্তমানে বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তবে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে হৃদ্রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বক্তারা বলেন, হৃদ্রোগ সবসময় স্পষ্ট লক্ষণ নিয়ে দেখা দেয় না। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা দীর্ঘদিন অজানা থাকতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে নিজের ঝুঁকি সম্পর্কে জানা জরুরি। তারা বলেন, বুকের মাঝখানে চাপ, ভারী অনুভূতি বা অস্বস্তি, শ্বাসকষ্ট, ঠাণ্ডা ঘাম, বমিভাব এবং বাহু, পিঠ বা চোয়ালে ছড়িয়ে পড়া ব্যথা হার্ট অ্যাটাকের সতর্কসংকেত হতে পারে। সবার ক্ষেত্রে একই ধরনের উপসর্গ নাও দেখা দিতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে গ্যাস বা সাধারণ অসুস্থতা মনে করে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসা সহায়তা নিতে হবে। বক্তারা আরও বলেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। দ্রুত হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উপযুক্ত জরুরি চিকিৎসা নিশ্চিত করা গেলে হৃদ্পেশির ক্ষতি কমানোর সুযোগ বাড়ে। হৃদ্রোগ প্রতিরোধে জীবনযাপনে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও নিয়মিত ফলোআপ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তারা। বক্তারা বলেন, শুধু রোগী ও পরিবারের সচেতনতা যথেষ্ট নয়, জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেও কার্যকর হতে হবে। দ্রুত অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, দক্ষ চিকিৎসক ও চিকিৎসাকর্মী এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসাকেন্দ্রে দ্রুত স্থানান্তরের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বিশ্ব হার্ট দিবসের কর্মসূচির মাধ্যমে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তি, পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে হৃদ্রোগ প্রতিরোধ ও চিকিৎসায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে আরও বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সুনামগঞ্জে ফাউন্ডেশন ভবন নির্মাণের জায়গা ক্রয়ের বিষয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা