সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নদীভাঙনের ঝুঁকিতে আমবাড়ি বাজার

যুবলীগ নেতার বিরুদ্ধে বাঁধ কেটে ভবন নির্মাণের অভিযোগ

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:২৮:২১ পূর্বাহ্ন
যুবলীগ নেতার বিরুদ্ধে বাঁধ কেটে ভবন নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে সুরমা নদীর তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বাঁধের অংশ কেটে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও ব্যবসায়ী কৃপাসিন্ধু রায় ভানু’র বিরুদ্ধে। সরকারি অর্থে নির্মিত নদীতীর সংরক্ষণকাজের অংশ কেটে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের উদ্যোগে নদীতীরের সুরক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি আমবাড়ি বাজারও ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর আগে সুরমা নদীর তীরবর্তী সরকারি জায়গা থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। পরে নদীর ভাঙন থেকে বাজার ও আশপাশের এলাকা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সেখানে নদীতীর সংরক্ষণমূলক কাজ করে। সেই সংরক্ষিত বাঁধের একটি অংশ কেটে বর্তমানে ভবন নির্মাণের কাজ চালানো হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সুরমা নদীর তীর ঘেঁষা বাঁধের একটি অংশ কেটে নির্মাণকাজের জন্য জায়গা প্রস্তুত করা হয়েছে। বাঁধের মাটি সরিয়ে সেখানে ভবনের কাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে। স্থানীয়দের আশঙ্কা, নদীর তীর রক্ষায় নির্মিত বাঁধের অংশ কেটে ফেলা হলে বর্ষা ও নদীর পানি বৃদ্ধির সময় তীর সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি আমবাড়ি বাজারের বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়তে পারে। এদিকে বাঁধ কেটে নির্মাণকাজের বিষয়টি এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নজরে এসেছে। পাউবো’র একটি চিঠিতে আমবাড়ি বাজারে সুরমা নদীর বাম তীরে ১১৬.৩৮৫ কিলোমিটার থেকে ১১৭.০০০ কিলোমিটার পর্যন্ত মোট ৬১৫ মিটার এলাকায় ‘জরাবৎ ইধহশ চৎড়ঃবপঃরাব ডড়ৎশ’ বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নদীতীর সংরক্ষণকাজের আওতাভুক্ত এলাকায় অনুমোদন ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা কাজ করা হলে তা প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত করতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বলছেন, নদীতীর রক্ষায় সরকারি অর্থে নির্মিত বাঁধের অংশ কেটে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে বাঁধের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত সংস্কার করে নদীতীরের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তাদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে নদীর পানি ও ভাঙনের সময় আমবাড়ি বাজারকে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে। বাঁধ কেটে ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করে কৃপাসিন্ধু রায় ভানু বলেন, বাঁধ কাটার প্রশ্নই উঠে না। আমি ব্লকের জায়গা বাদ দিয়ে আমার জায়গাতেই ভবন নির্মাণ করছি। আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, বাঁধ কেটে ভবন নির্মাণের কাজ চলছে এমন খবর পাওয়ার পর দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী