সুনামগঞ্জ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক

ছাত্রলীগ নেতা আসিফ বখত রাদ গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:০৩:০৫ পূর্বাহ্ন
ছাত্রলীগ নেতা আসিফ বখত রাদ গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের পরদিনই গ্রেফতার হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ। মঙ্গলবার দুপুরে সিলেট শহরের শাহপরান থানা এলাকার একজন আইনজীবীর বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিকেলে পুলিশের একটি দল রাদকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ। পুলিশ জানায়, সোমবার দিনের কোনো এক সময়ে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদসহ কিছু যুবক। নাশকতার চেষ্টা ও নৈরাজ্যের পরিকল্পনার করাসহ অপরাধমূলক কাজের জড়িত থাকার কারণে বেশ কিছুদিন ধরে রাদকে নজরদারি মধ্যে রেখেছিল পুলিশ। গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, দুপুর সাড়ে ১২ টায় আমরা নিশ্চিত হই আসিফ বখত রাদ শাহপরাণ থানা এলাকার একটি বাড়িতেই আছেন। এটি তার নানার বাড়ি। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে কঠোর নিরাপত্তায় সুনামগঞ্জে নিয়ে আসা হয়। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের একাধিক কার্যক্রমে রাদ যুক্ত ছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুলের পুত্র এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও সাবেক মেয়র নাদের বখতের ভাতিজা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন