সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

ছাত্রলীগ নেতা আসিফ বখত রাদ গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:০৩:০৫ পূর্বাহ্ন
ছাত্রলীগ নেতা আসিফ বখত রাদ গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের পরদিনই গ্রেফতার হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ। মঙ্গলবার দুপুরে সিলেট শহরের শাহপরান থানা এলাকার একজন আইনজীবীর বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিকেলে পুলিশের একটি দল রাদকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ। পুলিশ জানায়, সোমবার দিনের কোনো এক সময়ে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদসহ কিছু যুবক। নাশকতার চেষ্টা ও নৈরাজ্যের পরিকল্পনার করাসহ অপরাধমূলক কাজের জড়িত থাকার কারণে বেশ কিছুদিন ধরে রাদকে নজরদারি মধ্যে রেখেছিল পুলিশ। গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে সিলেট নগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, দুপুর সাড়ে ১২ টায় আমরা নিশ্চিত হই আসিফ বখত রাদ শাহপরাণ থানা এলাকার একটি বাড়িতেই আছেন। এটি তার নানার বাড়ি। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে কঠোর নিরাপত্তায় সুনামগঞ্জে নিয়ে আসা হয়। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের একাধিক কার্যক্রমে রাদ যুক্ত ছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুলের পুত্র এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও সাবেক মেয়র নাদের বখতের ভাতিজা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা