সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

‘অপটিমিস্টস’র ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:০২:২৭ পূর্বাহ্ন
‘অপটিমিস্টস’র ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংস্থা ‘দি অপটিমিস্টস’-এর উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার ৬৮জন স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে প্রায় ১০লাখ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫৩ শিক্ষার্থীকে এক বছরের জন্য ১২হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজপড়ুয়া ১৫জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চার বছর এই টাকা পাবেন। আয়োজক সংগঠনের সুনামগঞ্জ জেলা পরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের অতিরিক্ত জেলা পরিচালক সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অতিরিক্ত জেলা পরিচালক সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যা- ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি মো. আমিনুল হক, প্রকল্প পরিচালক শিক্ষক কানিজ সুলতানা, প্রকল্প পরিচালক আইনজীবী-সাংবাদিক খলিল রহমান ও মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী প্রকল্প পরিচালক প্রদীপ পাল, সৈয়দ জহিরুল ইসলাম, মেডিকেল কলেজের শিক্ষার্থী তাহমিদা আক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহমদ প্রমুখ। বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান যেসব যুক্তরাজ্য প্রবাসীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য সামনে রেখে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে। হতাশা, বাধা আসলেও থামা যাবে না। পরিবার তোমাদের দিয়ে তাকিয়ে আছে। তাদের আশা-স্বপ্ন পূরণ করতে হবে। যারা প্রবাসে তাঁদেও কঠোর পরিশ্রমের টাকা দিয়ে তোমাদের সহযোগিতা করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা সম্মান রাখতে হবে। সুনামগঞ্জে ২০১৫ সাল থেকে দি অপটিমিস্টের কার্যক্রম শুরু হয়েছে। সুনামগঞ্জের যাঁরা যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁরাই শিক্ষার্থীদের এই সহায়তা দিয়ে থাকেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা