‘অপটিমিস্টস’র ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০২:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:০২:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংস্থা ‘দি অপটিমিস্টস’-এর উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার ৬৮জন স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে প্রায় ১০লাখ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫৩ শিক্ষার্থীকে এক বছরের জন্য ১২হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজপড়ুয়া ১৫জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চার বছর এই টাকা পাবেন।
আয়োজক সংগঠনের সুনামগঞ্জ জেলা পরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের অতিরিক্ত জেলা পরিচালক সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অতিরিক্ত জেলা পরিচালক সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যা- ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি মো. আমিনুল হক, প্রকল্প পরিচালক শিক্ষক কানিজ সুলতানা, প্রকল্প পরিচালক আইনজীবী-সাংবাদিক খলিল রহমান ও মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী প্রকল্প পরিচালক প্রদীপ পাল, সৈয়দ জহিরুল ইসলাম, মেডিকেল কলেজের শিক্ষার্থী তাহমিদা আক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহমদ প্রমুখ।
বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান যেসব যুক্তরাজ্য প্রবাসীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য সামনে রেখে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে। হতাশা, বাধা আসলেও থামা যাবে না। পরিবার তোমাদের দিয়ে তাকিয়ে আছে। তাদের আশা-স্বপ্ন পূরণ করতে হবে। যারা প্রবাসে তাঁদেও কঠোর পরিশ্রমের টাকা দিয়ে তোমাদের সহযোগিতা করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা সম্মান রাখতে হবে।
সুনামগঞ্জে ২০১৫ সাল থেকে দি অপটিমিস্টের কার্যক্রম শুরু হয়েছে। সুনামগঞ্জের যাঁরা যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁরাই শিক্ষার্থীদের এই সহায়তা দিয়ে থাকেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ